অফার পাঠানোর পূর্ণ প্রক্রিয়া
“অফার দিন” থেকে পাঠানো পর্যন্ত প্রতিটি ঘরের ব্যাখ্যা।
শুরু করার আগে
নিয়োগদাতা ভূমিকায় থাকুন। একই দিনে সর্বোচ্চ ৫টি এবং সপ্তাহে ১৫টি অফার/আমন্ত্রণ পাঠানো যায় — বাতিল বা প্রত্যাখ্যাত হলেও সীমা ফেরত পাওয়া যায় না।
ফর্ম পূরণ
সদস্যের প্রোফাইলে “অফার দিন” বোতামে চাপ দিন। অফারের ধরন বাছুন; কাজের বিবরণ, পরিমাণ (কত ঘণ্টা/দিন/সপ্তাহ/মাস), শুরুর তারিখ-সময়, স্থান (অনসাইট হলে পূর্ণ ঠিকানা, রিমোট হলে নির্দেশনা), দায়িত্ব ও শর্ত লিখুন। ফাইল লাগলে যুক্ত করুন।
মোট হিসাব
পাঠানোর আগে ডান পাশে মোট খরচ দেখুন: সম্মত পারিশ্রমিক + নিয়োগদাতার ৭% সার্ভিস ফি। সব ঠিক থাকলে পাঠিয়ে দিন।
তারপর কী হয়
সদস্য নোটিফিকেশন ও ইমেইলে অফার পান। তিনি প্রশ্ন করতে, গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন। গ্রহণের পর পেমেন্ট করুন — পেমেন্ট নিশ্চিত হলেই ফোন/WhatsApp খুলবে এবং কাজ শুরুর ব্যবস্থা হবে। শুধু অফার পাঠানো বা গ্রহণ মানেই নিয়োগ নয়।
সমস্যা হলে
কোনো ঘর বাকি থাকলে “পরবরতী” বোতামে চাপ দিলেই সেই ঘর লাল করে দেখানো হয়। সদস্যের হালনাগাদ অনুরোধ চলমান থাকলে অফার পাঠানো যায় না — পরে চেষ্টা করুন।